Home / জাতীয় / রক্ত জলে ঈদের ঢাকা
redeid

রক্ত জলে ঈদের ঢাকা

মাস্টারি বিডি ডটকম
১৩ সেপ্টেম্বর ২০১৬ । ২৯ ভাদ্র ১৪২৩

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস ছিল বৃষ্টি নামবে। মানুষও দুশ্চিন্তায় ছিল। সেই দুশ্চিন্তাকে দুর্ভোগে পরিণত করে ভোর থেকেই তুমুল বৃষ্টি নেমে এলো। মুষলধারে বৃষ্টি নামার ফলে কোরবানির জন্য নির্দিষ্ট করে রাখা জায়গাগুলো পানিতে ভেসে যায়। জল থৈ থৈ করতে থাকে বাসার আঙ্গিনা, রাজপথ, অলিগলিসহ সারা নগরী । এর মধ্যেই ধর্মপ্রাণ সামর্থবান মুসলমানদের কোরবানির পশু জবাই করতে হয়েছে। সেইসব পশুর রক্ত বৃষ্টির পানিতে মিশে একাকার হয়ে যায়। এমনকি রাজধানীর কোথাও কোথাও ছোটখাট রক্ত-লাল নদীর রূপ ধারণ করে। জলাবদ্ধতার কারণে যা সহজে নেমে যেতে পারছে না। ফলে নগরবাসী পড়েছে আরেক দুর্ভোগে। এ রক্তাক্ত পানিতেই তাদেরকে চলাফেরা করতে হচ্ছে। এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

219

বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ । মাসস বাংলাদেশে সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার …

Leave a Reply

Your email address will not be published.