Home / প্রচ্ছদ / এন্ড্রু কিশোরের শেষকৃত্য
ANDREW copy

এন্ড্রু কিশোরের শেষকৃত্য

মাস্টারি বিডি | আসাদ মাহমুদ
সঙ্গীত | ৭ জুলাই ২০২০ | ২৩ আষাঢ় ১৪২৭

কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য অনুষ্ঠান ১৫ জুলাই

আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য অনুষ্ঠান। শিল্পীর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল (বুধবার) এন্ড্রু কিশোরের ছেলে  সপ্তক অস্ট্রেলিয়া থেকে ফিরবেন। ১৪ জুলাই অস্ট্রেলিয়া থেকে ফিরবেন শিল্পীর কন্যা সংঘা। এরপর ১৫ জুলাই সকালে ধর্মীয় আচার শুরু হবে। পরে অনুমতি পেলে মরদেহ শ্রদ্ধা জানাতে রাখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে। এরপর তাকে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। শিল্পীর পারিবারিক আত্মীয় ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানান, এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে রাজশাহীতে  বাবা-মায়ের পাশে সমাহিত করা হবে।

 বাংলার গানের এই রাজপুত্র ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে সোমবার সন্ধ্যা ৭টায়  ৬৪ বছর বয়েসে রাজশাহীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিঙ্গাপুরে ক্যান্সারের চিকিৎসা শেষে গত ২০ জুন রাজশাহীতে বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় ওঠেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। বোন ও দুলাভাই দু’জনই চিকিৎসক হওয়ায় তাদের তত্ত্বাবধানেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

সূত্রসহায়তা : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.