মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন ডেস্ক | ঢাকা | ০২ জুলাই ২০১৯ | ১৮ আষাঢ় ১৪২৬
জনপ্রিয় চিত্রনায়িকা ববি ‘বেপরোয়া’ ছবি নিয়ে কোরবানী ঈদে হাজির হবেন। ববি বলেন, আমার বিশ্বাস, গত ঈদে ‘নোলক’ ছবিটি দর্শকের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে সেরকম ‘বেপরোয়া’ ছবিটিও তারা পছন্দ করবেন। কারণ এ ছবির গান, কাহিনী ও নির্মাণ অসাধারণ।

ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন রোশান। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। এ ছাড়া ববি অভিনীত এবং স্বপন চৌধুরী পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ ছবিটি মুক্তির তালিকায় রয়েছে। এ ছবিতে এসডি রুবেলের বিপরীতে অভিনয় করেছেন ববি। আর কলকাতায় ববি অভিনীত ‘রক্তমুখী নীলা’ ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে।

ববি বলেন, প্রথমবার কলকাতার সিনেমায় কাজ করলাম। অভিজ্ঞতা দারুণ। এ ছবির গল্প ও মেকিং আলাদা। ছবিটি পরিচালনা করেছেন ভারতের জয়দীপ মুখার্জি। এতে আমার বিপরীতে সব্যসাচী মিশ্র অভিনয় করছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম