Home / পরিবেশ / মৌসুমের প্রথম শৈত‌্যপ্রবাহ : পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা
shyttambd

মৌসুমের প্রথম শৈত‌্যপ্রবাহ : পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৪ ডিসেম্বর ২০১৬ । ৩০ অগ্রহায়ণ ১৪২৩

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু‌ শৈত‌্যপ্রবাহ (তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে।

এদিন পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় কক্সবাজারের কুতুবদিয়া ও টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শীতের মৌসুম শুরু হয়, ফেব্রুয়ারি পর্যন্ত তা চলে। ইতোমধ‌্যে মৃদু শৈত‌্যপ্রবাহ শুরু হয়েছে উত্তরাঞ্চলে। আগামী কয়েকদিনে তার বিস্তার ঘটতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরে ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে। এ সময়ে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদীর অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

ডিসেম্বরে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শৈত্যপ্রবাহ মৃদু হলে ৮ থেকে ১০, মাঝারি হলে ৬ থেকে ৮ এবং তীব্র হলে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে বাতাসের তাপমাত্রা।

সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.