Home / অর্থনীতি / ছুটির দিনেও ব্যাংক খোলা থাকবে
bb+mbd-1

ছুটির দিনেও ব্যাংক খোলা থাকবে

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
অর্থনীতি ডেস্ক | ঢাকা | ৩১ মে ২০১৯ | ১৭ জ্যৈষ্ঠ ১৪২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী শনিবার ও রোববার সরকারি ছুটির দিনে কিছু ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।

প্রতি ঈদের মতো এবারও গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ ও রফতানি বাণিজ্য সচল রাখার সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু শাখা খোলা রাখতে হবে।

এর মধ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর তৈরি পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে।

এর মধ্যে শনিবার পূর্ণ দিবস অর্থাৎ সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে এসব ব্যাংক।

এরপর রোববার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা রাখতে হবে।

প্রসঙ্গত, শনিবার সাপ্তাহিক ছুটি ও রোববার শবে কদর উপলক্ষে সরকারি ছুটির কারণে বন্ধ থাকার কথা ছিল ব্যাংক।

এদিকে আগামী সোমবার ঈদের আগে শেষ ব্যাংকিং লেনদেন হবে। এদিন পূর্ণ দিবস ব্যাংক খোলা থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.