Home / উদ্যোগ / দীর্ঘ প্রতীক্ষিত দুই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
pm+25+mbd-ok

দীর্ঘ প্রতীক্ষিত দুই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় | ঢাকা | ২৬ মে ২০১৯ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করেছেন।
‘প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দু‘টি উদ্বোধন করেন।’ সংবাদ বাসস-এর।

pm+25+mbd-ok-f

একই সময় প্রধানমন্ত্রী কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কাড্ডা-১, সাসেক সংযোগ সড়ক প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে বিমাইল সেতুরও উদ্বোধন করেন।

2nd+meghna+bridge+mbd-2

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি।
এই তিনটি সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে, ৮ হাজার ৪শ’ ৮৭ কোটি টাকা। এর মধ্যে জাপানের জাইকা ৬ হাজার ৪শ’ ৩০ কোটি টাকা সহায়তা দিয়েছে।

2nd+meghna+bridge+mbd-4

চুক্তি অনুযায়ী জাপানের প্রতিষ্ঠানগুলো ২০১৬ সালের জানুয়ারীতে কাজ শুরু করে এবং ২০১৯ সালের জুনে সম্পন্ন করার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হয়।
জনসাধারণের ঈদ যাত্রার সুবিধার্থে ৩১ মে কাচপুর সেতুর পূর্বাংশের ওভারপাস খুলে দেয়া হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.