Home / ফটো গ্যালারি / আড্ডায় মামুনুর রশীদ আফসানা মিমি
mamunur+rashid+mimi+mbd

আড্ডায় মামুনুর রশীদ আফসানা মিমি

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৩ মে ২০১৯ | ০৯ জ্যৈষ্ঠ ১৪২৬

ঈদ উপলক্ষে দেশের মিডিয়াগুলোতেও সাজ সাজ একটা আমেজ লক্ষ করা যায়। নানা আয়োজনে বর্ণিল সব অনুষ্ঠান নিয়ে দর্শক শ্রোতাদের সামনে হাজির হতে হবে। তাদের ঈদ আনন্দকে কানায় কানায় ভরিয়ে তুলতে হবে।
এরই মধ্যে বিটিভিসহ বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলো তাদের অনুষ্ঠানমালা সাজাতে ব্যস্ত। কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারও ঈদ অনুষ্ঠান নিয়ে এবার বেশ সোচ্চার। ঈদ উপলক্ষে বেতারের প্রস্তুতিও ব্যাপক।

এরই অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওস্থ বেতার ভবনে একটি ঈদ অনুষ্ঠানের রেকর্ডিং সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানটির নাম ‘ঈদ আয়োজন’। এ অনুষ্ঠানের একটি অংশ হল ‘ঈদ আড্ডা’।

mamunur+rashid+mimi+mbd-2

এতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দেশের বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ ও
অভিনেত্রী আফসানা মিমি। প্রবাসী শ্রোতাদের জন্যই মূলত অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। ঈদের দিন ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানটি শুনতে পাবেন। অনুষ্ঠানে এ দুই গুণী শিল্পী ঈদের একাল-সেকাল নিয়ে কথা বলেছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌস যাত্রী।

mamunur+rashid+mimi+mbd-3

এতে মামুনুর রশীদ বলেছেন বেতারের মাধ্যমে তার মিডিয়ায় আসার কথা। তখন
তিনি অভিনয়ের পাশাপাশি নাটকের গল্পও লিখতেন- সেসব কথাও উঠে আসে কথোপকথনের মধ্যদিয়ে। বহু গুণী মানুষের সান্নিধ্য পেয়েছিলেন তিনি এই বেতার থেকে সে কথাও বলেন। এভাবেই আড্ডার ফাঁকে ফাঁকে অনেক বিষয় উঠে আসে।

‘অনুষ্ঠানটিতে অংশ নিয়ে ভালো লেগেছে। কারণ আমরা যখন প্রবাসে যাই, তখন প্রবাসীরা আমাদের খুব সম্মান করেন। তাদের জন্য অনুষ্ঠানে অংশ নিতে ভালো লেগেছে। আশা করছি, এখন থেকে বেতারের নাটক কিংবা বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত কাজ করব।’
এমন অভিব্যক্তি প্রকাশ করেন অভিনেত্রী আফসানা মিমি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 1

এলজিইডির উন্নয়ন পরিকল্পনায় বদলে যাচ্ছে টাঙ্গাইলের প্রান্তিক জনপদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস এলজিইডির উন্নয়ন পরিকল্পনায় বদলে যাচ্ছে টাঙ্গাইলের প্রান্তিক জনপদ| …

Leave a Reply

Your email address will not be published.