মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৩ মে ২০১৯ | ০৯ জ্যৈষ্ঠ ১৪২৬
ছোটপর্দার দুই অভিনয়শিল্পী মনোজ ও নাবিলা। এবার তারা একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে হাজির হচ্ছেন।
বিজ্ঞাপনচিত্রটি পেট্রোম্যাক্স এলপি গ্যাসের। এটি নির্মাণ করেছেন ধ্রুব হাসান।

বিজ্ঞাপনটি নিয়ে নির্মাতা বলেন, “আমাদের গ্রামবাংলার চিরচেনা পটভূমিতে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। যেখানে বহুকাল ধরে প্রচলিত গ্রামবাংলায় নারীদের জীবন ও তাদের মাটির চুলায় রান্নার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।”
বিজ্ঞাপনচিত্রটির সিনেমাটোগ্রাফি করেন কামরুল হাসান খসরু। প্রযোজনা সোহেল আবিদ। সার্বিক তত্ত্বাবধানে বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভারটাইজিং।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম