Home / প্রকৃতি / নীলবনলতা ফুলের সমারোহ
kalachuchi+flower+mbd

নীলবনলতা ফুলের সমারোহ

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ১৭ মে ২০১৯ । ০৩ জ্যৈষ্ঠ ১৪২৬

বাগানের বেড়ায় নীলবনলতা ফুলের ঝুলন্ত সমারোহ সত্যিই মনোমুগ্ধকর। এটি শক্ত লতার গাছ। পাতা প্রতিমুখ, সবৃন্তক, পত্রবৃন্ত আড়াই থেকে ৪ সেমি লম্বা ও কর্কশ, গোড়া তাম্বুলাকার, উভয়পৃষ্ঠ অমসৃণ, করতলাকারে ৫ থেকে ৭টি শিরাল, বোঁটা মোড়ানো ধরনের, আগা চোখা।

kalachuchi+flower+mbd-5

নীলবনলতা ফুলগুলো লম্বা ঝুলন্ত ডাঁটায় থোকায় থোকায় ঝুলে থাকে। দেখতে অনেকটা ঘণ্টার মতো, দলনল সামান্য বাঁকা, হালকা নীল রঙের।
অসমান পাপড়ির সংখ্যা ৫টি। পুংকেশর ৪টি, অর্ধসমান, গলদেশের ভেতরের দিক বাঁকানো, পরাগধানী ৫ থেকে ৯ সেমি লম্বা ও দীর্ঘায়িত।

kalachuchi+flower+mbd-2

ফুল ফোটার প্রধান মৌসুম মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত।
নীলবনলতার বৈজ্ঞানিক নাম- Thunbergia grandiflora.।
অন্যান্য নাম- Bengal Clock Vine, Blue Trumpet Vine, Skay Flower.।
নীলবনলতা নামটি তরুপ্রেমী দ্বিজেন শর্মা ‘ফুলগুলি যেন কথা’ গ্রন্থে প্রথম উল্লেখ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.