Home / উৎসব ও সংস্কৃতি / নড়াইলে বইয়ের প্রকাশনা উৎসব
narail+mbd

নড়াইলে বইয়ের প্রকাশনা উৎসব

মাস্টারি বিডি । বাঁধন খান
সংস্কৃতি প্রতিবেদন । ঢাকা । ২১ এপ্রিল ২০১৯ । ০৮ বৈশাখ ১৪২৬

নড়াইলে ‘ইতি নাই থেকে ইতনা’ এবং ‘মা’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব এবং বাঙালির ইতিহাস ঐতিহ্য বিষয়ক আন্তর্জাতিক অলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উপমহাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক নড়াইল লোহাগড়ার সন্তান ড. নিহার রঞ্জন গুপ্তের স্মৃতি বিজড়িত ইতনার ফাতেমা ম্যানশনে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ যশোরের “ইতি নাই থেকে ইতনা” এবং “মা” কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব এবং “বাঙালির ইতিহাস ঐতিহ্য বাংলা কবিতা আবৃত্তি ভাবনা” বিষয়ক আন্তর্জাতিক অলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে “মা” বই এর লেখক চিত্রকর নারায়ণ চন্দ্র বিশ্বাস-এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মো শরফুদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার ভূমি এমএম আরাফাত হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস, কবি সাহিত্যিক ও লোকজ শিল্পী সমন্বয় পরিষদ নড়াইল সম্পাদক কবি সৈয়দ হাসমত আলী,  কবি এম আল ইমরান প্রমুখ।

আলোচনা পর্বে প্রশ্চিম বঙ্গ ভারত থেকে আগত প্রধান আলোচক প্রফেসর ড. খোকন কুমার বাগ, আবৃত্তিশিল্পী সেলিম দুররানী বিশ্বাস, মধুখালী আইনউদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ ওয়াদুদ, কবি ও কথাশিল্পী হামিদ কায়সার, যশোর সিটি কলেজ’র সহযোগী অধ্যাপক ড. সবুজ শামিম আহসান, কবি ও কথাশিল্পী অমিতাব মীর, বাচিকশিল্পী অধ্যাপক জেসমিন বানু, প্রধান শিক্ষক ও বাচিকশিল্পী শ্রাবণী সুর, কবি ও গবেষক সাইফুদ্দিন সাইফুল।
এ ছাড়া কবিতা পাঠ করেন কবি সাথী তালুকদার, বিশিষ্ট সংগঠক নিসচা নড়াইল জেলা সভাপতি কবি ও সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, কবি মো আয়ুব হোসেন, কবি আশা মনি, কবি ঈসরাফিল হোসেন, কবি ইকরামুল হক, কবি সৈয়দ নুর আলী, কবি আবু বক্কর মোল্লা, কবি শেফালি বিশ্বাস, কবি কামনা ইসলাম, সিকদার রাসেল প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক ফাতেমা আর্ট এন্ড কালচারাল রিসার্স ইনস্টিটিউট।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.