
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ১৯ এপ্রিল ২০১৯ । ০৬ বৈশাখ ১৪২৬
স্বর্ণশিমুল বা গুলগুল ইন্দো-মালয় প্রজাতির ফুল। এটি কোমল কাঠের গাছ, পত্রমোচী, মাঝারী আকার, ডালপালা কম ও আঁকাবাঁকা, বাকল পুরু ও আঁশালো। পাতা শিমুল গাছের পাতার মতো, করতলাকারে বিভক্ত, ডালের আগায় গুচ্ছবদ্ধ।

বসন্তে পাতাহীন গাছে অজস্র হলুদ রঙের ফুল ফোটে। ফুল ঝরার শেষে গাছে পাতা গজায়। বড় বড় থোকায় ফুল, ৬-৮ সেমি চওড়া, ৫ পাপড়ির মাঝখানে অনেকগুলি সোনালি পুংকেশর।

বীজের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। দুবছর বয়সি চারাতেও ফুল হয়।

স্বর্ণশিমুলের বৈজ্ঞানিক নাম- Cochlospermum religiosum.। পরিবার- Bixaceae.। অন্যান্য নাম- Buttercup tree, Yellow slik cotton tree, Golden silk cotton tree.।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম