Home / ফটো গ্যালারি / ‘ধানের গোলা’ গেলো কোথায়?
dhaner+gola+mbd

‘ধানের গোলা’ গেলো কোথায়?

মাস্টারি বিডি । বাঁধন খান
ফিচার । ১০ মার্চ ২০১৯ । ২৬ ফাল্গুন ১৪২৫

ধান নদী মাছ ও সবুজ শ্যামল গ্রামের ঐতিহ্য রয়েছে বাংলাদেশের। এদেশের উর্বর মাটিতে প্রচুর ফসল ফলে। বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে এদেশের রয়েছে সুনাম। আর কৃষকরা গোলা বানিয়ে এ ধান সংরক্ষণ করতো।

dhaner+gola+mbd-1

তবে গ্রামবাংলার সমৃদ্ধির প্রতীক ধানের গোলা এখন বিলুপ্তির পথে। মাঠের পর মাঠ ধানক্ষেত থাকলেও অধিকাংশ কৃষকের বাড়িতে নেই ধান মজুদ করে রাখার বাঁশ-বেত ও কাদা দিয়ে তৈরি গোলাঘর। অথচ এক সময় সমাজের নেতৃত্ব নির্ভর করতো কার ক’টি ধানের গোলা আছে এই হিসেব কষে। কন্যা পাত্রস্থ করতেও বর পক্ষের বাড়ি থেকে ধানের গোলার খবর নিতো কনে পক্ষের লোকজন, যা এখন শুধু রূপকথা।

dhaner+gola+mbd-2

কৃষকের ধান চলে যাচ্ছে একশ্রেণীর অসাধু মুনাফা লোভী ফড়িয়া ও আড়ত ব্যবসায়ীর দখলে। ইট বালু সিমেন্ট দিয়ে পাকা ইমারত গুদাম ঘরে মজুদ করে রাখা হচ্ছে হাজার হাজার টন ধান চাল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.