Home / পর্যটন / চাপড়াবিলে পাখিমেলা
chaprabil+bird+mbd

চাপড়াবিলে পাখিমেলা

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ১৫ ফেব্রুয়ারি ২০১৯ । ০৩ ফব্রুয়ারি ১৪২৫

প্রকৃতির অপার লীলায় প্রতিবছর টাঙ্গাইলের ঘাটাইলে অতিথি হয়ে আসে ভিনদেশি পাখি। ঘাটাইল শহরের কাছেই ধলাপাড়ার চাপড়া বিলে এসেছে অতিথি পাখি। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে চাপড়া বিল। দর্শনার্থীরাও ভিড় করছেন পাখি দেখতে। দিনের ক্লান্তি শেষে কাজের ফাঁকে অনেকেই ঘুরতে আসছেন ঘাটাইলের চাপড়া বিলে। বৈরি পরিবেশ থেকে টিকে থাকার জন্য হাজার হাজার কিলোমিটার দূর থেকে ঘুরতে আসে এ অতিথি পাখি। ঘাটাইলের বেশ কিছু জায়গায় অতিথি পাখির আগমনে কলকল শব্দে ভরে উঠে জলাশয়গুলো। ঘাটাইলের চাপড়া বিল এবং নেদার বিল নামক দুটি বড় জলাশয়ে প্রতি বছর বহু অতিথি পাখি আসে। এসব পাখিদের কিচিরমিচির শব্দে ঝাঁক বেঁধে এক সঙ্গে আকাশে উড়ার দৃশ্য বিমোহিত করে দর্শনার্থীদের।

chaprabil+bird+mbd-2

চাপড়াবিল এবং নেদারবিলে গিয়ে চোখে পড়ে এমনই দৃশ্য। প্রায় বেশিরভাগ জায়গায় ধান চাষের জন্য জমি তৈরি করছেন স্থানীয় কৃষকরা। পাখিগুলো বসার জন্য তেমন কোনো সুযোগ না পাওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে উড়ে বেড়াচ্ছে। এখানে আসা দর্শনার্থীরা বলেন, আমরা প্রতি বছর এখানে বেশ কয়েকবার ঘুরতে আসি। বিশেষ করে শীতের সময়টা অনেক ভালো লাগে। অতিথি পাখি আসে, তাদের কিচিরমিচির শব্দ একটা সুরের পরিবেশ সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানায়, আমাদের এখানে গত কয়েক বছর ধরে অনেক অতিথি পাখি আসছে। আমরা পাখিগুলোকে কোনো রকম বিরক্ত করি না। এগুলো বিলে থাকলে দেখতেও ভালো লাগে। তাই দেখতে ও সময় কাটাতে জেলা-উপজেলার দূরদূরান্ত থেকে মানুষ আসছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26 555

এলজিইডি-ক্রিলিকের ই-লার্নিং কনটেন্ট ওভারভিউ কর্মশালা অনুষ্ঠিত

রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে …

Leave a Reply

Your email address will not be published.