Home / প্রকৃতি / নান্দনিক অতিথি ‘নন্দিনী’
nandini+flwer+mbd-3

নান্দনিক অতিথি ‘নন্দিনী’

nandini+flwer+mbd-5-1

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ২৭ জানুয়ারি ২০১৯ । ১৪ মাঘ ১৪২৫

‘নন্দিনী’ নামের ফুলটি বাংলাদেশে নবাগত। ‘নন্দিনী’ রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটকের নায়িকার নাম। এক পুষ্প বিজ্ঞানী জানিয়েছেন, গোলাপের বিকল্প হতে পারে এই ফুল।

nandini+flwer+mbd-2

ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের রকি পর্বত এলাকায় ‘নন্দিনী’র উত্পত্তি। আমেরিকা আর জাপানে এর বেশ চাহিদা। ইংরেজি নাম ‘লিসিয়েনথাস’। বৈজ্ঞানিক নাম ‘এস্টোমা গ্রান্ডিফ্লোরাম’।

nandini+flwer+mbd-6

ভিনদেশি এই অতিথির চমত্কার বাংলা নামটি দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন। তিনিই বাংলাদেশে এই ফুলকে পরিচিত করিয়েছেন।

nandini+flwer+mbd-5-2

এ ফুলটি জাপানি ভাষায় তরুকোগিকিও এবং আমেরিকায় ‘আমেরিকান গোলাপ’ নামে পরিচিত। এটি মূলকাণ্ড এবং পাতায় বিভক্ত, পাতার রং নীলাভ সবুজ রঙের।

nandini+flwer+mbd-5

নন্দিনী দেখতে অনেকটা জারবেরা আর গোলাপের মাঝামাঝি। এই ফুল ৪৫টি রঙে দেখা যায়। একটি গাছে কমপক্ষে ৮০ থেকে ১২০টি ফুল ফোটে।

nandini+flwer+mbd

নান্দনিক এ ফুলটির কোনো ঘ্রাণ নেই।

nandini+flwer+mbd-4

‘নন্দিনী’ সাধারণত জুন থেকে জুলাই মাসে ফুটলেও সারা বছরই উত্পাদন করা যায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.