Home / এই দিন / কবি সৈয়দ শামসুল হক স্মরণ
syedshamsulhaquembd

কবি সৈয়দ শামসুল হক স্মরণ

মাস্টারি বিডি । শিমুল আহসান
সাহিত্য বিভাগ । ২৭ ডিসেম্বর ২০১৮ । ১৩ পৌষ ১৪২৫

কবি সৈয়দ শামসুল হকের ৮৩তম জন্মবার্ষিকী আজ।

কবির জন্মবার্ষিকী উপলক্ষে তার গুলশানের বাসভবনে বিভিন্ন কর্মর্সূচি পালনের আয়োজন করা হয়েছে।
বাংলা সাহিত্যের এই মেধাবী কবি ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর পরলোকগমন করেন।
কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, চলচ্চিত্র, গান, অনুবাদসহ সাহিত্যে-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তাঁর সাবলীল লেখালখির জন্য তাঁকে ‘সব্যসাচী’ লেখক বলা হয়ে থাকে। সৈয়দ হক ১৯৩৫ সালের ২৭শে ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭০ সালে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ ‘বৈশাখে রচিত পঙক্তিমালা’, আধুনিক সময়ের কোন কবির এত দীর্ঘ কবিতা বেশ বিরল। তার এই কাব্যগ্রন্থের কারণে তিনি তখন আদমজী পুরস্কার লাভ করেন। তার আরেক বিখ্যাত কাব্যগ্রন্থ ‘পরানের গহীন ভিতর’ দিয়ে তিনি তাঁর কবিতায় আঞ্চলিক ভাষাকে উপস্থাপন করেছেন।

Shamsul+Haque+poet+mbd

তাঁর প্রথম লেখা একটি গল্প, যা ১৯৫১ সালে ফজলে লোহানী সম্পাদিত ‘অগত্যা’ নামে একটি ম্যাগাজিনে ছাপা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তাঁর প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’ প্রকাশিত হয় ১৯৫৬ সালে। ১৯৬৬ সালে তিনি মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পদকে ভূষিত করেন।
তিনি ১৯৫৯ সালে ‘মাটির পাহাড়’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন। এরপর তোমার আমার, শীত বিকেল, কাঁচ কাটা হীরে, পুরস্কার, ক খ গ ঘ ঙ, বড় ভাল লোক ছিল’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেন। ‘বড় ভাল লোক ছিল’ ও ‘পুরস্কার’ এ দুটি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আজ সন্ধ্যা ৭টায় সৈয়দ শামসুল হক স্বরণে আলোচনা সভার আয়োজন করেছে এবং পরে সৈয়দ শামসুল হক রচিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ করবে। ২৯ তারিখে একাডেমির উদ্যোগে মঞ্চস্থ করবে নাটক ‘হেমলেট’।
কবির সহধর্মিনী কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক জানান, সৈয়দ হকের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর গুলশান-১’এর বাসভবন ‘মঞ্জুবাড়ি’তে আজ বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবার, কবির বন্ধু-স্বজন ও প্রকাশকদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সৈয়দ হকের নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। থাকবে স্মৃতিচারণ, আলোচনা, কবির কবিতা থেকে আবৃত্তি, সৈয়দ হকের লেখা গান পরিবেশন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.