Home / ফটো গ্যালারি / বাঁধাকপির রূপ গুণ
bandhakopi+mbd

বাঁধাকপির রূপ গুণ

bandha+kopi+mbd-3

মাস্টারি বিডি । তুষার
ফিচার । ২৪ ডিসেম্বর ২০১৮ । ১০ পৌষ ১৪২৫

বাঁধাকপির খাদ্যগুণ এবং ঔষধিগুণ প্রচুর। বাঁধাকপি একটি সবজি- যা ব্রাসিকেসি বা ক্রুসিফেরি গোত্রের ব্রাসিকা অলেরাসিয়া ”Brassica oleracea” প্রজাতির উদ্ভিদ । এটি একটি জনপ্রিয় পাতা জাতীয় সবজি। একে পাতাকপিও বলা হয়ে থাকে। বাঁধাকপির আদি নিবাস ভূমধ্যসাগরীয় দক্ষিণ ইউরোপে। বাংলাদেশে ১৯৬০-এর দশকে এর চাষ শুরু হয়।

bandha+kopi+mbd-8

বাঁধাকপি ভিটামিন সি-এর একটি চমৎকার উৎস। এতে গ্লুটামাইন এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে – যার দহন নিবারক গুণাবলি আছে।

bandha+kopi+mbd-10

এইসব গুণাবলির বাইরে বাঁধাকপির বাহ্যিক সৌন্দর্যও বেশ। সবুজ তকতকে পাতা সুন্দরভাবে মুড়িয়ে প্রায় গোল একটি বলের রূপ ধারণ করে। খামারে চাষাবাদের সময় এবং বিপণনের সময় বিক্রেতা যখন সযত্নে সাজিয়ে রাখে তখনও দেখতে খুবই ভালো লাগে।

সবুজ বাঁধাকপির পাশাপাশি বাজারে লাল বাঁধাকপিও পাওয়া যায়। এ লাল বাঁধাকপিতে ফাইবার থাকে বেশি । সবুজ বাঁধাকপির চেয়ে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রনের পরিমাণ লাল বাঁধাকপিতে বেশি থাকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 10 26 1

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার …

Leave a Reply

Your email address will not be published.