Home / প্রকৃতি / শীতের দুর্ভোগ ও উপভোগ
winter+mbd

শীতের দুর্ভোগ ও উপভোগ

মাস্টারি বিডি । শিমুল আহসান
ফিচার বিভাগ । ১৯ ডিসেম্বর ২০১৮ । ০৫ পৌষ ১৪২৫

গত দুইদিনের বৃষ্টিপাতের ধারাবাহিকতায় আজও দেশের অধিকাংশ স্থানে গুড়ি-গুড়ি বৃষ্টি হতে পারে। অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ বুধবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা গুড়ি-গুড়ি বৃষ্টি হতে পারে।
আজ শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ঘন কুয়াশা পড়েছে। পরবর্তী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

winter+heavy+dinajpur+mbd-2

এদিকে দুদিনের বৃষ্টিপাতের ফলে রাজধানীসহ সারাদেশে শীত বেড়েছে। মানুষের নিত্যদিনের কাজকর্ম কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে। ভেজা ভেজা সড়কে যানজটে পড়ে রাজধানীবাসীর দুর্ভোগ বেড়েছে। এবং বৃষ্টি থেমে গেলে শীত জাকিয়ে বসবে বলে ধারণা করা হচ্ছে। আজ ঢাকায় শীতের সাথে সাথে হিম কুয়াশা পড়তেও দেখা গেছে। গ্রাম এলাকায় যদিও আগে থেকেই শীত পড়ছিলো।

winter+heavy+mbd.-3

তবে হঠাৎ করে রাজধানীতে শীত জেকে বসার কারণে মৌসুমি রোগব্যাধি যেমন- সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, নিউমেনিয়া, জ্বর ইত্যাদি দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধসহ অন্যদের স্বাস্থ্যও শীতকালীন winter+mbd-2রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। আর এই সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে এবং এর প্রতিরোধে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। তবে শীত মোকাবেলার প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে আমাদের বাংলাদেশের বিশেষ করে রাজধানীর শীত কিন্তু উপভোগ্যও বটে।

অতএব, বন্ধুরা প্রস্তুত থাকুন শীত প্রতিরোধ করে শীতকে উপভোগ করার জন্য।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 66

নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ । মাসস নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে …

Leave a Reply

Your email address will not be published.