Home / প্রকৃতি / বর্ণবহুল অগ্রহায়ণ
oghraner+nature+mbd

বর্ণবহুল অগ্রহায়ণ

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
প্রকৃতি । ৬ ডিসেম্বর ২০১৮ । ২২ অগ্রহায়ণ ১৪২৫

ষড় ঋতুর বৈচিত্র্যে পরিপূর্ণ বাংলাদেশ। কার্তিক-অগ্রহায়ণ হেমন্তকাল। এবং নবান্ন উৎসবের মাসটি হচ্ছে অগ্রহায়ণ।

oghraner+nature+mbd-8

অগ্রহায়ণকে চলতি বাংলায় আদর করে ডাকা হয় অঘ্রান। এ মাসটি লোকসংস্কৃতি ও বাংলার প্রকৃতিতে যেমন মিশে আছে, তেমনি স্মরণীয় হয়ে আছে আমাদের বাংলাদেশের জাতীয় সংগীতের চরণে। কবিগুরুর রচনায় আমাদের যে জাতীয় সংগীত, তাতে গীত হয়েছে এই মোহনীয় লাইনটি: ‘ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।’

vola+rice+produce+mbd-2

অঘ্রান মাসের আজ কত তারিখ, এই উচ্চারণ কিন্তু আমাদের কৃষিপ্রধান বাংলাদেশের চিরাচরিত ব্যাপার।

Mustard fields on a misty winter morning near Jhansi, Madhya Pradesh, India

অঘ্রানের নতুন ধান, অঘ্রানের ফুল ফসল, তিল তিসি সরিষার মনমাতানো রঙিন ফুল, গাঁদা ডালিয়ার রূপ ও রঙের বাহার- এসব নিয়ে যে বর্ণিল অনুভব অনুভূতি তার তো তুলনা হয় না।

oghraner+nature+mbd-10

শিশিরভেজা খেত খামার পথ ঘাট, কুয়াশায় ঢাকা প্রকৃতি, হালকা হালকা শীতের পরশ কতইনা উপভোগ্য!

flower+winter+mbd-4

একদিকে কুয়াশাচ্ছন্ন সকাল- অন্যদিকে মিষ্টি রোদের আদর- জ্যোৎস্না-প্লাবিত রাত- এসব বৈশিষ্ট্য নাড়া দেয় মানুষের হৃদয়ে।

winter+heavy+mbd.-2
অগ্রহায়ণ আসলে এক বর্ণবহুল মাস।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 4 2026 55

হঠাৎ শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী, বিস্মিত শিশুরা নিল অটোগ্রাফ

ঢাকা, শনিবার ২৫ এপ্রিল ২০২৬ মাসস আজ শনিবার ( ২৪ এপ্রিল) সকালে রাজধানীর বিয়াম ল্যাবরেটরি ফাউন্ডেশনের তৃতীয় …

Leave a Reply

Your email address will not be published.