মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৪ নভেম্বর ২০১৮ । ১০ অগ্রহায়ণ ১৪২৫
ঢাকা টু কক্সবাজার রুটে চালু হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল ট্রেনসেবা। সরকার বলছে, আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ এ সেবা চালু হয়ে যাবে। পর্যটক আকর্ষণ করতে মূলত এ সার্ভিস চালু হচ্ছে। এ ট্রেন চালু হলে ঢাকা থেকে মাত্র কয়েক ঘণ্টায় ননস্টপ কক্সবাজার যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিশ্বের এই দীর্ঘতম সমুদ্র সৈকতে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এই ট্রেনে ৫৪টি বিলাসবহুল কোচ সংযুক্ত করা হবে।
ট্রেনের বৈশিষ্ট্য সম্পর্কে মন্ত্রী বলেন, ট্রেনটি খুবই সীমিত পরিসরের বিরতি দেবে। পুরো ট্রেন হবে শীতাতপ নিয়ন্ত্রিত, এমনকি ওয়াশরুমগুলো হবে লাক্সারিয়াস। তাছাড়া ক্যাটারিং সার্ভিসে উন্নত মানের খবার সরবরাহ করা হবে। শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যার কারণে ট্রেনের ভেতরে হকার কিংবা অন্যান্য বিরক্তিকর বিষয়গুলো এড়ানো সম্ভব হবে।’
গবেষকরা বলছেন, এই রেল প্রকল্প ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডরের হয়েও কাজ করবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম