
মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ০৯ নভেম্বর ২০১৮ । ২৫ কার্তিক ১৪২৫
মূলধারার ছবি ‘হাজার বছর ধরে’-এর নায়িকা শাহনূর বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। ১৪ নভেম্বর জয় সরকার পরিচালিত ‘ইন্দুবালা’ ছবির কাজে জয়পুরহাট যাচ্ছেন। এ ছবিতে তার চরিত্রের নাম শুক্লা।

‘ইন্দুবালা’ প্রসঙ্গে চিত্রনায়িকা শাহনূর বলেন, এতে আমার চরিত্রটি হচ্ছে শুক্লা নামের একটি মেয়ের। মেয়েটির স্বামী মারা যাওয়ার পর অত্যাচারী এক জমিদারের রক্ষিতা হতে হয়। অভিনেতা সাদেক বাচ্চু ভাই জমিদারের চরিত্রে অভিনয় করছেন। গল্পে দেখা যাবে, অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে আমি জমিদারকে খুন করি।

এবার একটি খুনি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। চ্যালেঞ্জিং একটি চরিত্রে এটি।
আমি এতে অভিনয় করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।

এ ছবিতে আরো অভিনয় করছেন- আনিসুর রহমান মিলন, কেয়া আক্তার পায়েল, মাসুম আজিজ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম