Home / জাতীয় / বীরপ্রতীক তারামন বিবি গুরুতর অসুস্থ
ফাইল ফটো
ফাইল ফটো

বীরপ্রতীক তারামন বিবি গুরুতর অসুস্থ

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ০৯ নভেম্বর ২০১৮ । ২৫ কার্তিক ১৪২৫

বীরপ্রতীক তারামন বিবি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সদ্য শীত শুরু হওয়ায় তার ঠান্ডা লেগে শ্বাসকষ্ট বেড়েছে। সংবাদ বাসস-এর।

গত কয়েকদিন যাবত তিনি অপরের সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারছেন না। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে ভর্তি করতে পারিবারিকভাবে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ তারামন বিবিকে চিকিৎসা সেবা দিতেন এবং নিয়মিত খোঁজখবর নিতেন রাজীবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকরা।

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, হঠাৎ তারামন বিবির শ্বাসকষ্ট বেড়ে যায়। সঙ্গে কাশিও অনেক বেড়ে গেছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কয়েক বার অক্সিজেন ও নেবুলাইজেশন-এর সহযোগিতা নিয়ে শ্বাস-প্রশ্বাস নিতে হয়। তাকে চলাফেরা করতে অন্যের সহযোগিতা নিতে হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ হাসপাতালে নিতে বলা হয়েছে।

taramon+bibi+mbd

তারামন বিবির ছেলে আবু তাহের জানান, রাজীবপুর হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত বাড়িতে এসে চিকিৎসা দেয়া হতো। কিন্তু বুধবার রাতে মায়ের শরীরের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তাই তাকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, প্রকৃতপক্ষে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। অন্যের সহযোগিতা ছাড়া মা কিছুই করতে পারেন না। তিনি তার মায়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন বলেন, ‘আমি প্রতিনিয়ত তার খোঁজ খবর রাখছি, এমনকি ময়মনসিংহ জেলা প্রশাসককেও তার অসুস্থতার বিষয়টি অবহিত করেছি। তিনি যাতে উন্নত চিকিৎসা সেবা পান সেটা নিশ্চিত করা হচ্ছে।’

উল্লেখ্য, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে পরিবারের সাথে বসবাস করেন বীরপ্রতীক তারামন বিবি। মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর রান্নাবান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীদের খবরা খবর সংগ্রহ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের তথ্য দেয়া এবং সম্মুখ যুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করায় তার অনেক অবদান রয়েছে। এ কারণে তাকে বাংলাদেশ সরকার বীরপ্রতীক খেতাব দেয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.