Home / জাতীয় / নাটোরে ট্রাকচাপায় নিহত ৫, আহত ৫
sdmbd

নাটোরে ট্রাকচাপায় নিহত ৫, আহত ৫

মাস্টারি বিডি ডটকম
নাটোর । ২৫ নভেম্বর ২০১৬ । ১১ অগ্রহায়ণ ১৪২৩

নাটোর জেলার লালপুরে আজ শুক্রবার একটি মিনি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশা ভ্যানের যাত্রী ও ভ্যান চালকসহ ৫ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।

লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- সিরাজগঞ্জ সদরের মরহুম জয়নাল হকের পুত্র জিল্লুর রহমান (৫৫) ও রাজন আলীর পুত্র রনজু (২৫), জুগিয়াপাড়া গ্রামের মরহুম বাচ্চু মিয়ার পুত্র জহুরুল ইসলাম (৫০), চক দোস্তপাড়া গ্রামের ডিলু (৫৫) এবং নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মরহুম তুরি মন্ডলের পুত্র ভ্যানচালক আমিনুল ইসলাম (৫২)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এই তথ্য নিশ্চিত করে জানান, পাবনার ঈশ্বরদী থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা ভ্যান লালপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। দক্ষিণ লালপুর এলাকায় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৮-৪২০১) পিছন দিক থেকে ওই রিকশা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশা ভ্যানের ২ যাত্রী নিহত এবং ৮ জন আহত হন। এসময় আহতদের আশংকাজনক অবস্থায় লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ভ্যানচালকসহ ২ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো এক জনের মৃত্যু হয়। অপর ২ জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.