Home / ফটো গ্যালারি / শম্পা হাসনাইনের ‘গোয়েন্দাগিরি’
shampa+goendagiri+mbd-3

শম্পা হাসনাইনের ‘গোয়েন্দাগিরি’

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ২৭ অক্টোবর ২০১৮ । ১২ কার্তিক ১৪২৫

কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল ‘গোয়েন্দাগিরি’ ছবিটি । ছবিটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শম্পা হাসনাইন।
শম্পা এ ছবিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন।

shampa+goendagiri+mbd-2

‘গোয়েন্দাগিরি’ ছবিটি পরিচালনা করেছেন নাসিম সাহনিক। ছবিটি মুক্তি পাবে শিগগিরই।

ছবিটি সম্পর্কে চিত্রনায়িকা শম্পা বলেন, ‘বিনা কর্তনে ছবিটি সেন্সর ছাড় পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এতে আমি শখের গোয়েন্দা থাকি। গল্পটি খুবই সুন্দর। আমি আশাবাদী ছবিটি দর্শকদের ভালো লাগবে’।

shampa+goendagiri+mbd-5

চলচ্চিত্রটির গল্প এরকম, একদল শখের গোয়েন্দা ছুটিতে বেড়াতে যায়। ওরা যেখানে বেড়াতে যায় তার পাশেই বনের মাঝে অবস্থিত একটি পুরনো জমিদার বাড়িতে শুটিং করার কথা ছিল দেশের বিখ্যাত একজন পরিচালকের। অভিনয় করার কথা ছিল দেশের নাম করা অভিনেত্রীরও।কিন্তু ভূতের কারণে শুটিং বাতিল হয়। গুম হয় পরিচালকের একজন সহকারী আর আরেকজন আহত অবস্থায় ফিরে আসে। মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়। আর এই আলোচিত রহস্যজনক ঘটনা নিয়েই গোয়েন্দারা শুরু করে তাদের প্রথম গোয়েন্দা অভিযান।

shampa+goendagiri+mbd

গোয়েন্দাগিরিতে যোগ দেয় স্থানীয় শখের নারী গোয়েন্দারাও। এভাবে রহস্য, রোমান্স, সাসপেন্স আর কমেডির মিশ্রণে এগিয়ে যায় গল্প।

নোমান ফিল্মস প্রযোজিত ‘গোয়েন্দাগিরি’ ছবিতে শম্পা হাসনাইন ছাড়াও অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, মীম চৌধুরী, লাক্স তারকা চৈতি, তানিয়া বৃষ্টি, সীমান্ত আহমেদ, প্রিন্স রাজন, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরি, রুবেল, শিখা খান প্রমুখ।

shampa+goendagiri+mbd-4

পরিচালক নাসিম সাহনিক জানিয়েছেন, শিগগিরই ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ‘গোয়েন্দাগিরি’ তার প্রথম ছবি। এই সিনেমায় এক দল শখের গোয়েন্দার সাহসী অভিযান চিত্রায়ন করা হয়েছে। ভূতুড়ে এক জমিদার বাড়ির রহস্য নিয়ে কাজ করে তারা। থ্রিলারধর্মী এই গল্পে সায়েন্সফিকশনের ছোঁয়াও রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.