Home / ফটো গ্যালারি / ‘একটু প্রেম দরকার’
shakib+film+mbd-2

‘একটু প্রেম দরকার’

bubli+bivranti+mbd-2

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০৯ অক্টোবর ২০১৮ । ২৪ আশ্বিন ১৪২৫

শাকিব খানের ‘একটু প্রেম দরকার’। এবং এ সিদ্ধান্ত আর বদলাবার নয়। কেননা এবার সবাই আলোচনা করেই নামটি চূড়ান্ত করেছেন।

Mridula+film+mbd

সিনেমাটি নামের জন্য এরইমধ্যে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে। তিনবার নাম পরিবর্তন করে অবশেষে চূড়ান্ত করা হয়েছে ‘একটু প্রেম দরকার’। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমাটির নাম ছিল ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। পরবর্তীতে ‘কালপিট’ বা ‘কমান্ডার’ রাখার প্রস্তাব করা হয় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

bubli+mbd-4

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ‘ভাইজান এলো রে’ সিনেমার পর এবার ব্যস্ত রয়েছেন ‘একটু প্রেম দরকার’ সিনেমার কাজ নিয়ে। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী বুবলী ও মৃদুলা। ছবিটি পরিচালনা করছেন শাহীন সুমন।

bubli+mbd-6

এই নাম পরিবর্তনের ব্যাপারে শাহীন সুমন বলেছেন, না, নাম পরিবর্তনের আর কোনো সম্ভাবনা নেই। ছবিটির নাম নিয়ে শুরু থেকেই একটু দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলাম। তবে এবার সবাই আলোচনা করে নামটি চূড়ান্ত করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1

উদ্বোধনের আগেই দুবার ‘উদ্বোধন’, খরচে রেকর্ড

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬ মাসস গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে সাবেক প্রধানমন্ত্রীর …

Leave a Reply

Your email address will not be published.