Home / ফটো গ্যালারি / ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’
shakib+bubly+mbd

‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’

bubli+mbd-2

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৫ সেপ্টেম্বর ২০১৮ । ১০ আশ্বিন ১৪২৫

কয়েকদিন ধরে এফডিসিতে বিশাল শুটিং সেট নির্মাণ করা হয়েছে। আজ থেকে শাকিব খান ও বুবলী সেখানে শুটিং করবেন। ছবির নাম ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’। শাকিব বুবলী ছাড়াও এই ছবিতে নবাগতা নায়িকা মৃদুলা থাকবেন।

bubli+mbd

এখন পর্যন্ত ক্যারিয়ারে প্রতিটি ছবিতে চিত্রনায়িকা শবনম বুবলীকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। দর্শকদের মাঝেও এই জুটির জনপ্রিয়তা রয়েছে। তবে বুবলীর সাথে অনেকগুলো ছবিতে জুটি হিসেবে অভিনয় করার পর শাকিবকে সম্প্রতি অন্য নায়িকাদের বিপরীতেও দেখা যাচ্ছে।

shakib+bubly+mbd-2

অর্থাৎ শাকিবের নতুন একটি চলচ্চিত্রে তার বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলাকে।

bubli+mbd-6

এছাড়াও আরো কয়েকজন নায়িকার সাথে জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব। এই সংবাদগুলো প্রচারের পর থেকেই ঢালিউড পাড়ায় একটি গুঞ্জন রটেছে, শাকিবের জুটি হিসেবে বুবলীকে হয়তো আর দেখা যাবে না।

bubli+mbd-4

তবে এসব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে শাকিব-বুবলী জুটি নতুন ছবির শুটিং করতে যাচ্ছে। ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ শিরোনামের ছবিটিতে শাকিবের বিপরীতে আবারো দেখা যাবে বুবলীকে। এছাড়াও এই ছবিতে নবাগতা নায়িকা মৃদুলা থাকবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.