Home / ফটো গ্যালারি / ‘বেস্ট কিসার আলিয়া’
alia+arjun+mbd-3

‘বেস্ট কিসার আলিয়া’

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ২১ সেপ্টেম্বর ২০১৮ । ০৬ আশ্বিন ১৪২৫

চরিত্রের প্রয়োজনে সিনেমাতে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়ে থাকে। তবে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করাটা কিন্তু সহজ ব্যাপার নয়। এসব দৃশ্য অনস্ক্রিনে শ্যুট করা সাহসিকতার পরিচয় দেয়। তবে অনেক সময় অন্তরঙ্গের দৃশ্য করতে গিয়ে অভিনেতা অভিনেত্রীরা নানান প্রতিবন্ধকতার সম্মুখিন হয়।

alia+arjun+mbd-2

একটা সময় ছিল যখন বলিউডে অনস্ক্রিন চুমু খেতে গিয়েই বার বার হোঁচট খেতে হতো নায়ক-নায়িকাকে। সেই চুমু নিয়ে সংবাদমাধ্যমে কথা বলা তো ছিল বেশ কঠিনই। তবে দিন বদলেছে, নায়ক-নায়িকারা হয়েছেন অসঙ্কোচ। এখন তো ‘চুমু সবচেয়ে কে ভালো খেতে পারেন’, এ নিয়েই চলে আলোচনা।

Jacqueline+Fernandez+mbd-2

‘আ জেন্টালম্যান’’ সিনেমার চুম্বনের দৃশ্য শ্যুট করার সময় জ্যাকুলিন-সিদ্ধার্থ উত্তেজিত হয়ে যান। ডিরেক্টর কাট বলার পরও তারা একে অপরকে চুম্বন করতে থাকেন। তেমনি এক চুম্বনের দৃশ্যের অভিজ্ঞতা শেয়ার করলেন অর্জুন কাপুর।

‘টু স্টেটস’-এর পর আলিয়া ভাট এবং অর্জুনকে এখন পর্যন্ত স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। কিন্তু, আলিয়ার সঙ্গে দ্বিতীয়বার স্ক্রিন শেয়ার না করলেও প্রথমবারের অভিজ্ঞতা বেশ মধুর ছিল অর্জুনের জন্য। সংবাদমাধ্যমের সামনে এমনটিই জানান অর্জুন কাপুর।

alia+arjun+mbd

‘টু স্টেটস’ মুক্তি পাওয়ার পর ২০১৪ সালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অর্জুন কাপুর। সেখানে তিনি বলেন, ‘আলিয়া বেস্ট কিসার। রিলেতে তিনি যেভাবে আমার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন, তা কোনোভাবেই ভোলার নয় আমার জন্য।’ তার অভিনয় জীবনে আলিয়াই ‘বেস্ট কিসার’ বলে মন্তব্য করেন কাপুর পুত্র অর্জুন কাপুর।

‘ইসেকজাদের’ পরিনীতি চোপড়া না ‘টু স্টেটস’-এর আলিয়া ভাট- কার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে ভালো লাগে? এমন প্রশ্নের উত্তরে অর্জুন জানান, পরিনীতির সঙ্গে আলিয়ার কোনো তুলনা চলে না। দুজনে দুজনের জায়গায় অন্যরকম। কিন্তু, ‘টু স্টেটস’-এ অভিনয় করতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন, আলিয়ার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কতটা সাবলীল তিনি। অর্থাৎ আলিয়া অন্যতম ‘বেস্ট কিসার’। খোলাখুলি এমনই মন্তব্য করেন অর্জুন কাপুর।

Jacqueline+Fernandez+mbd-3

তবে আলিয়া সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে গিয়ে যতই সাবলীল হন না কেন, তার প্রিয় নায়িকার তালিকায় রয়েছেন কারিনা কাপুর খান এবং আনুষ্কা শর্মা।

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.