Home / সাহিত্য / কবিতা / অপেক্ষা ।। কানিজ পারিজাত
kanis+parijat+poet+mbd

অপেক্ষা ।। কানিজ পারিজাত

যেখানে বহতা নদী কথা কয়
বিন্দু বিন্দু অপেক্ষায় কেউ কাতর সেখানে
বহু পথ হেঁটেছে সে নিঃসীম শূন্যতায়
চোখে তার ফাল্গুনী চাঁদের ধূসর ছায়া
হৃদয় তার পোড়ামাটির গাঁথাকাব্য
নিত্য সেখানে জলছবি অাঁকে কেউ!

যেখানে বহতা নদী কথা কয়
গাঢ় নীরবতায় কেউ এসে দাঁড়ায় সেখানে
চোখে তার নিঃসঙ্গ নক্ষত্র
ঘন শূন্যতায় সে শোনে রাজসিক ধ্বনি
অপূর্ব এক মহাক্ষণের প্রত্যাশায়
অন্তহীন প্রহর গোনে একাকী পাথর নারী!!

river+mbd

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.