…কালজয়ী নাট্যকার ও কবি শেক্সপিয়ারের ‘টুয়েলফথ নাইট’-এর গল্প অবলম্বনেই এই সিনেমার চিত্রনাট্য…।

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ০২ সেপ্টেম্বর ২০১৮ । ১৮ ভাদ্র ১৪২৫
পিগি চপস অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া । বেশ কয়েক বছর ধরে বলিউডের ছবিতে অভিনয় করেছেন না তিনি । আশ্চর্য হলেও সত্যি ‘বাজিরাও মস্তানি’র পর আর কোনো বলিউড ছবিতে তাকে দেখা যায়নি! হলিউডে সময় দিয়ে বর্তমানে বলিউডে কামব্যাকের জন্য বেশ ভালো সময় পার করছেন প্রিয়াঙ্কা। শোনা যাচ্ছে পরিচালক বিশাল ভরদ্বাজের আগামী ছবিতে অভিনয় করবেন পিগি চপস।

বিশাল ভরদ্বাজ অবশ্য এখনই তাঁর ছবি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে কালজয়ী
নাট্যকার ও কবি শেক্সপিয়ারের ‘টুয়েলফথ নাইট’-এর গল্প অবলম্বনেই এই সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে বলে সূত্রের খবর।

প্রিয়াঙ্কা বর্তমানে সোনালী বোসের ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর প্রথম দফার শুটিং শেষ করে আমেরিকায় আছেন।

এদিকে এক সাক্ষাৎকারে পরিচালক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, ‘প্রিয়াঙ্কার সঙ্গে একটি সিনেমার বিষয়ে কথা চলছে আমার। আমরা একে অপরের সঙ্গে আগেও কাজ করেছি। আশা করছি আগামী বছরেই সিনেমার কাজ শুরু হয়ে যাবে।’ সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম