Home / ফটো গ্যালারি / পরিনীতির ‘খ্যাতির বিড়ম্বনা’!
poriniti+chopra+mbd-5

পরিনীতির ‘খ্যাতির বিড়ম্বনা’!

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ০১ সেপ্টেম্বর ২০১৮ । ১৭ ভাদ্র ১৪২৫

পরিনীতি চোপড়া যখন ‘নামাস্তে ইংল্যান্ড’ শিরোনামে একটি ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। যে ছবিতে অর্জুন কাপুরের সাথে জুটিবদ্ধভাবে দেখা যাবে তাকে। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে সেদিন মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হন পরিনীতি ও অর্জুন। যেখানে আকাশি রঙের এক পোশাকে দেখা যায় তাকে। তবে অনুষ্ঠানজুড়ে বেশ অস্বস্তিতে দেখা গেছে তাকে।

poriniti+chopra+mbd-7

যার কারণ তার পোশাক। অনুষ্ঠানে উপস্থিত প্রায় সবাই বিষয়টি লক্ষ্য করেন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এমনকি পরিনীতির ফ্যান ক্লাবেও এই ছবিগুলো পোস্ট করা হয়। আর সেখানে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য ছিল তার পোশাক নির্বাচন নিয়ে। এমনকি ছবিগুলো নিয়ে ট্রল পর্যন্ত হয়।

poriniti+chopra+mbd-9

তবে এতে যে পরিনীতি খেপেছেন তা কিন্তু নয়। বিষয়টি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভক্তরা আমার সম্পর্কে উদ্বিগ্ন বলেই আমার অস্বস্তি লাগা পোশাকে তাদের খারাপ লেগেছে। ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও খ্যাতি পেয়েছি। আর খ্যাতি থাকলে বিড়ম্বনা থাকাটাও স্বাভাবিক। তবে সবার কাছে একটি অনুরোধ এমনকিছু যেন না করা হয় যা মাত্রাতিরিক্ত হয়।’

poriniti+chopra+mbd-8

প্রসঙ্গত, বলিউডে পরিনীতি চোপড়ার পথচলাটা অনেকটা কচ্ছপ গতির মতো। একের পর এক ছবির ব্যস্ততা যেমন নেই তেমন বড় পরিসরের সিনেমাতেও খুব একটা দেখা যায়নি তাকে। তাই বলে ভক্তের সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। বলিউডের বাইরেও তার অসংখ্য ভক্ত রয়েছে। আর খ্যাতি থাকলে বিড়ম্বনাও সহ্য করতে হয় তারকাদের। আর এ কথায় একদম বিশ্বাসী পরিনীতি।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 10 26 1

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার …

Leave a Reply

Your email address will not be published.