Home / ফটো গ্যালারি / বাবার গানে অ্যালবাম করলেন সামিনা ফাহমিদা দুই সহদরা
fahmida+samina+music+mbd-4

বাবার গানে অ্যালবাম করলেন সামিনা ফাহমিদা দুই সহদরা

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৫ আগস্ট ২০১৮ । ৩১ শ্রাবণ ১৪২৫

দেশবরণ্যে সংগীতশিল্পী মাহমুদুন্নবীর দুই মেয়ে কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী বাবার গাওয়া গান নিয়ে একটি অ্যালবাম করেছেন।

fahmida+samina+music+mbd-3

বাবার গান নিয়ে পুরো একটি অ্যালবাম তৈরি করে প্রকাশ করলেন তারা।

মাহমুদুন্নবীর গাওয়া ১০টি জনপ্রিয় গান অ্যালবামটিতে স্থান পেয়েছে।

‘আমার গানের প্রান্তে’ নামের অ্যালবামটি সম্প্রতি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।

fahmida+samina+music+mbd

অ্যালবামে ফাহমিদা নবীর গাওয়া গানগুলো হলো- ‘মনের যে কথা’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’, ‘তোমার দুহাত দিয়ে অন্ধ করে দাও’ ও ‘বড় একা একা লাগে’।

সামিনা চৌধুরী গেয়েছেন ‘ওগো মোর মধুমিতা’, ‘আমি আগুনকে ভয় পাই না’, ‘অনেক সেধেছি সুর’ ও ‘তুমি যে আমার কবিতা’ গানগুলো।

আর দ্বৈতভাবে দুবোন গেয়েছেন- ‘দিয়েছি মায়ের স্নেহ’ এবং ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’ গান দুটি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.