Home / ফটো গ্যালারি / অক্ষয় বাঙালি হলেন!
hindi+bangla+mbd-8

অক্ষয় বাঙালি হলেন!

hindi+bangla+mbd

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১১ আগস্ট ২০১৮ । ২৭ শ্রাবণ ১৪২৫

অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবির নতুন গান ‘বলতে পারিনি’-তে বাংলার ছোঁয়া পাবেন দর্শকরা। এছাড়া অক্ষয় ও মৌনিকে এই ছবিতে বাঙালি স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে ‘গোল্ড’।

বলাবাহুল্য গল্পের প্রয়োজনে বিভিন্ন সময় বলিউডের ছবিতে বাংলার ছোঁয়া পাওয়া গেছে।

hindi+bangla+mbd-3

অক্ষয় এবার সেই ছবির প্রচারণার জন্য সম্প্রতি কলকাতায় এলেন। তপন দাস নামে এক ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। এক সময় এই তপন দাস ভারতীয় হকিতে স্বর্ণযুগ নিয়ে এসেছিলেন।

hindi+bangla+mbd-7

ভারতীয় হকিতে যে স্বর্ণযুগ এনেছিলেন তপন দাস, তারই অবদান নিয়ে নির্মাণ করা হয়েছে এই ছবি। স্বাধীন ভারতের হয়ে অলিম্পিকে সোনা জেতার স্বপ্ন দীর্ঘ ১২ বছর ধরে দেখেছিলেন তপন দাস। অবশেষে ১৯৪৮ সালে তার সেই স্বপ্ন পূরণ হয়। সেই সত্য ঘটনা অবলম্বনেই এই ‘গোল্ড’ ছবিতে তপন দাসের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছবিটি নিয়ে বেশ উত্সাহিত দর্শকমহলও।

hindi+bangla+mbd-5

এরইমধ্যে ২ মিনিট ১৮ সেকেন্ডের ‘গোল্ড’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আর ট্রেলারে আবারো নিজের জাত চিনিয়েছেন অক্ষয়। এই সিনেমায় দেশের জন্য তপন দাসের অবদান দেখলে সবাই হতবাক হবেন।

এদিকে টিজার মুক্তি পেতেই সেটা এরইমধ্যে বেশ ভাইরাল হয়েছে সিনেমাপ্রেমীদের মাঝে।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.