Home / ফটো গ্যালারি / তিন তারকার হবে আড্ডা ।। কবে?
3+star+combo+mbd

তিন তারকার হবে আড্ডা ।। কবে?

মাস্টারি বিডি ।
বিনোদন ডেস্ক । ১১ আগস্ট ২০১৮ । ২৭ শ্রাবণ ১৪২৫

এটিএন বাংলার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠান ‘স্টার ক্যানভাস’-এর এবারের অতিথি হয়েছেন প্রখ্যাত যাদুশিল্পী, বাঁশী বাদক ও চিত্রশিল্পী জুয়েল আইচ, চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের পথিকৃত ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।

3+star+combo+mbd-2

পরিচালক জানিয়েছেন, “প্রতিটি অনুষ্ঠান সাজানো হয়েছে ছোট ছোট কয়েকটি সেগমেন্ট নিয়ে। উপস্থাপিকার সাথে চুটিয়ে আলাপচারিতায় উঠে আসবে এসব তারকাদের জানা-অজানা ও চমকপ্রদ সব তথ্য। দর্শকরা জানতে পারবেন তাদের ব্যস্ততা, খাদ্যাভ্যাস, কাজের অভিজ্ঞতা, সময়ের চ্যালেঞ্জ, স্টেজ পারফর্মেন্স, জীবনের চাওয়া ও প্রাপ্তির সমীকরণ ইত্যাদি। এছাড়াও থাকবে সামাজিক নানান সেবামূলক কাজে তাদের অংশগ্রহণের কথা।”

srabonno+towhida+mbd

এবারের ‘স্টার ক্যানভাস’ উপস্থাপনায় রয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা।

‘স্টার ক্যানভাস’-এর আলাদা আলাদা ৩টি পর্ব এবার ঈদুল আজহায় এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানে প্রচার হবে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পঞ্চমদিন থেকে প্রতিদিন, দুপুর ২ টা ২০ মিনিটে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.