Home / ফটো গ্যালারি / বিদ্যা বালান অন্তঃসত্ত্বা!
vidya+balan+pragnent+mbd-11

বিদ্যা বালান অন্তঃসত্ত্বা!

vidya+balan+pragnent+mbd-6

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ০১ আগস্ট ২০১৮ । ১৭ শ্রাবণ ১৪২৫

দ্য ডার্টি পিকচার খ্যাত হার্টথ্রব অভিনেত্রী বিদ্যা বালান নাকি অন্তঃসত্ত্বা! এমন খবর ছড়িয়ে পড়েছে অনলাইন দুনিয়ায়। সঙ্গে সঙ্গে বলিউড অঙ্গনসহ তামাম মিডিয়ায়ও চলছে তুমুল গুঞ্জন।

vidya+balanpragnent+mbd

এরমধ্যে একটি ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যায় স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে কোনো এক পার্টিতে গিয়েছেন তিনি। ভিডিওতে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তিনি মা হতে যাচ্ছেন। সেখানে স্পষ্ট দেখা গেছে তার শরীরের পরিবর্তন। পাশাপাশি বার বার ওড়না টেনে শরীর ঢাকায় বেশ মনযোগী মনে হয়েছে তাকে। সব মিলিয়ে এ ভিডিওটি বিদ্যার অন্তঃসত্ত্বা হবার গুঞ্জনটিকে আরও শক্ত করেছে।

vidya+balan+pragnent+mbd-4

বিদ্যা বালান ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বলিউড চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হবার পাশাপাশি বাংলা, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

vidya+balan+pragnent+mbd-8

১৯৯৫ সালে ‘হাম পাঁচ’ হিন্দি সাইটকমের মাধ্যমে প্রথম অভিনয়ে আসেন বিদ্যা বালান। ২০১১ সালের অর্ধ-জীবনীমূলক থ্রিলার ‘নো ওয়ান কিলড জেসিকা’, জীবনীমূলক চলচ্চিত্র ‘দ্য ডার্টি পিকচার’ এবং ২০১২ সালের থ্রিলারধর্মী ‘কাহানী’ চলচ্চিত্রে তিনি সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.