Home / আন্তর্জাতিক / সৌদি নারী মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরে কী করলেন?
saudia+woman+mbd-2

সৌদি নারী মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরে কী করলেন?

মাস্টারি বিডি
আন্তর্জাতিক । ১৬ জুলাই ২০১৮ । ০১ শ্রাবণ ১৪২৫

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে এক সংগীত উৎসেব মাজিদ আল-মোহান্দিস নামে একজন খ্যাতিমান গায়ক গান গাইছিলেন। হঠাৎ করেই কালো পোশাক ও নিকাব-পরা এক নারী দৌড়ে এসে মঞ্চে উঠে পড়েন এবং আল-মোহান্দিসকে সবেগে জড়িয়ে ধরেন।

এর মধ্যেই ছুটে আসেন কয়েকজন নিরাপত্তা রক্ষী। তারা ওই নারীকে এক পর্যায়ে টেনে ছাড়িয়ে নেন এবং তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন।

পরে, মহিলাটিকে একটি হাজতে নিয়ে যাওয়া হয়।

অনলাইনে এ ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে দেখা যায় ওই নারী গায়ককে জাপটে ধরেছেন এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছেন।

সৌদি আরবে নারীদের পারিবারিক সম্পর্ক নেই এমন পুরুষদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করা নিষেধ। এ ছাড়া মদ্যপান, পোশাক, এবং নারী-পুরুষকে আলাদা রাখার ব্যাপারে কড়া আইন রয়েছে।

তবে গায়ক মাজিদ আল-মোহান্দিসকে জড়িয়ে ধরা নারীটির নাম জানা যায়নি। তিনি কালো আবায়া এবং মুখ-ঢাকা নিকাব পরা ছিলেন।

পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে যে ওই নারীর বিরুদ্ধে হয়রানির মামলা আনার কথা বিবেচনা করছেন একজন পাবলিক প্রসিকিউটর।

saudia+woman+mbd

আল-মোহান্দিস – যার ওয়েবসাইটে তাকে ‘আরব গানের যুবরাজ’ বলে বর্ণনা করা হয় –
তিনি এ ঘটনা নিয়ে কোন মন্তব্য করেননি।

এ ঘটনার জন্য গানের অনুষ্ঠান বন্ধ হয়নি। আল-মোহান্দিস এর পরও গান করেছেন।

মাজিদ আল-মোহান্দিসের জন্ম ইরাকে হলেও তার সৌদি নাগরিকত্ব রয়েছে।
তবে সৌদি নারীদের প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দেবার ব্যাপারে অনেক দিন ধরেই যে নিষেধাজ্ঞা ছিল, তা গত বছর শিথিল করা হয়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সে দেশে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন, যার অধীনে নারীদের গাড়ি চালানো, ফুটবল খেলা দেখা এবং গায়িকাদের অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়েছে।
তবে, মেয়েদের পোশাকের ব্যাপারে এখনো কড়া আইন রয়েছে।
সূত্র : বিবিসি

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.