মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০৯ জুলাই ২০১৮ । ২৫ আষাঢ় ১৪২৫
জাপানের ফুকুওয়াকায় এশিয় প্যাসিফিক চিলড্রেন কনভেনশনে (এপিসিসি) যোগ দিচ্ছে বাংলাদেশ। এতে বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটনের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট শিশু সাংস্কৃতিক দল জাপান সফর করবে।
এ উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে
এক ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন।
প্রসঙ্গত, প্রতিবছর জাপানের ফুকুওয়াকায় এশিয় প্যাসিফিক চিলড্রেন কনভেনশন (এপিসিসি) অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালে থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এ বছর এই আয়োজনের ৩০ বছর পূর্তি হতে যাচ্ছে।
সাংস্কৃতিক দলটি ১২ জুলাই জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। আজ বাংলাদেশ শিশু একাডেমী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য অবগত হওয়া গেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম