Home / কৃষি / কলা চাষির মুখে হাসি
Banana+Panchagarh+mbd-3

কলা চাষির মুখে হাসি

মাস্টারি বিডি ।
পঞ্চগড় । ০৩ জুলাই ২০১৮ । ১৯ আষাঢ় ১৪২৫

পঞ্চগড়ে সাগর কলা চাষ কৃষকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। এলাকার কৃষকরা বলছেন কলা চাষ বেশ লাভজনক । কলা চাষে খরচ কম, লাভ বেশি।

Banana+Panchagarh+mbd-2

জেলার দেবীগঞ্জ নগরপাড়া গ্রামের কৃষক জহিরউদ্দীন জানান, এক বিঘা জমিতে কলা লাগানো যায় প্রায় ৪শ। গাছ লাগানো থেকে শুরু করে ১১ মাসের মধ্যে কলা কর্তন করা যায়। এর মধ্যে কলা পাওয়া যায় ৩শ থেকে ৩৩০টি গাছে। নানা কারণে বাকি গাছগুলো জমিতে টিকে থাকে না। কলা চাষে বিঘা প্রতি খরচ হয় ২৮ হাজার টাকা।

একই গ্রামের কলাচাষী কৃষক মহিউদ্দীন জানান, কলার প্রকার ভেদে ২৫ হাজার টাকা থেকে নামিয়ে ২৩ হাজার টাকা দরে প্রতি ১শ কলার পিড় বিক্রি হচ্ছে। কলার পিড় আগাম পাইকারদের কাছে বিক্রিও করা যায়। এটি কৃষকদের বাড়তি সুবিধা। গড়ে এক বিঘা জমি থেকে ৭০ থেকে ৭৫ হাজার টাকার কলা বিক্রি করা যায়। খরচ বাদে লাভ থাকে বিঘা প্রতি ৪০ হাজার টাকার উপরে।

Banana+Panchagarh+mbd-4

দেবীগঞ্জের আর এক কৃষক আমির আলী বলেন, আমি এবার ২ বিঘা জমিতে কলা লাগিয়েছি। এখনও কলা বিক্রি শুরু করিনি। কলার ফলন দেখে মনে হচ্ছে সব খরচ বাদে কলা বিক্রি করে ৭০ হাজার টাকা আয় আসবে।

কলার বাগানে সাথী ফসলও করা যায়, এটি বাড়তি আয়ের পথকে সুগম করে। তাই কলা চাষে চাষীরা আগ্রহী হয়ে উঠছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.