Home / জাতীয় / বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গয়ালের জমজ শিশু
Goyal+gazipur+mbd-3

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গয়ালের জমজ শিশু

মাস্টারি বিডি ।
গাজীপুর । ০২ জুলাই ২০১৮ । ১৮ আষাঢ় ১৪২৫

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গয়ালের দুটি ফুটফুটে বাচ্চার জন্ম হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো গয়াল বাচ্চা জন্ম দিল। চলতি বছরের ২১ মে ও ২০ জুন বাচ্চা দুটির জন্ম হয়। ফলে আগের গয়াল পরিবারে ৪টি পুরুষ ও ৩টি মাদি গয়ালের সঙ্গে যুক্ত হলো আরও নতুন দুই সদস্য।

সূত্র জানায়, ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিন দফায় বিভিন্ন সময়ে এ পার্কে পূর্ণবয়স্ক ৭টি গয়াল আনা হয়। তাদের মধ্যে তিনটি গয়াল রোগে মারা গেছে। পরে দুটি মাদি গয়াল থেকে বিভিন্ন সময়ে ৫টি বাচ্চা জন্ম দেয়।

গয়াল প্রতিবার সাধারণত একটি করে বাচ্চা প্রসব করে থাকে। আট মাস থেকে এক বছর পর্যন্ত এরা মায়ের সঙ্গে থাকে ও দুধ পান করে। গয়াল মূলত ভারত, নেপাল, মালদ্বীপ, ভূটান, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। পুরুষ ও মাদি বাচ্চারা দুই থেকে তিন বছরের মধ্যে প্রজনন সক্ষম হয়।

বাচ্চা দুটি এখন কোর সাফারির হরিণ সাফারিতে মায়েদের সাথে খেলা করেছে। তারা এখন সুস্থ রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.