
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের একটি ছবিতেও কাজ করছেন পপি। এতে তিনি প্রথমবার কালজয়ী উপন্যাসিক শরৎচন্দ্রের ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করছেন।….
মাস্টারি বিডি । বাঁধন খান
ঢাকা । ২৫ জুন ২০১৮ । ১১ আষাঢ় ১৪২৫
সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং জুলাই থেকে। আর এ ছবির মাধ্যমেই কাজে ব্যস্ত হয়ে পড়ছেন চিত্রনায়িকা পপি। এছাড়া একই মাসে শহীদুল হক খানের ‘টার্ন’ ও ‘যুদ্ধ শিশু’ নামে নতুন দুটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন।

অভিনয়ের ব্যস্ততা প্রসঙ্গে পপি বলেন, ‘আগামী মাস থেকেই তিনটি ছবির শুটিং শুরু হচ্ছে। ‘সাহসী যোদ্ধা’ বেশ সুন্দর গল্পের একটি ছবি। ‘টার্ন’ ও ‘যুদ্ধ শিশু’ ছবির গল্পও বেশ ভালোলাগার। এ তিনটি ছবিই দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমি আশাবাদী।’

এছাড়াও ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের একটি ছবিতেও কাজ করছেন পপি। এতে তিনি প্রথমবার কালজয়ী উপন্যাসিক শরৎচন্দ্রের ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করছেন।

ঈদের মতো বড় উৎসবে টিভি নাটকেও দেখা যায় চিত্রনায়িকা পপিকে। কিন্তু এবারের ঈদুল ফিতরে কোনো নাটকেই দেখা যায়নি তাকে। এর কারণ জানতে চাইলে পপি জানান, তার বাবা গুরুতর অসুস্থ। এজন্যই কোনো নাটকে শুটিং করা সম্ভব হয়নি। তবে বাবা এখন কিছুটা সুস্থ। শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসক। তাই আবারও কাজে ফিরছেন এ নায়িকা।

টিভি নাটকেও তিনি সমান তালে কাজ করে যাবেন বলে জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম