Home / জাতীয় / বিআইডব্লিউটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস ১৩ জুন থেকে
BIWTC+M+V+Madhumoti+mbd

বিআইডব্লিউটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস ১৩ জুন থেকে

মাস্টারি বিডি ।
বরিশাল । ০৫ জুন ২০১৮ । ২২ জ্যৈষ্ঠ ১৪২৪

আগামী ১৩ জুন থেকে ঈদুল ফিতরের স্পেশাল সার্ভিস শুরু করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। রাষ্ট্রীয় এ সংস্থার ৪টি নিয়মিত জাহাজের সাথে আরো ২টি যুক্ত হয়ে মোট ৬টি জাহাজ নিয়ে এবারের ঈদে ঘরে ফেরা মানুষদের পৌঁছে দিবে। বিশেষ এ নৌ-সার্ভিস চলবে ২৪ জুন পর্যন্ত। তবে যাত্রী চাপ বেশি থাকলে সময় আরো বাড়ানো হবে।

বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ আজ সংবাদমাধ্যম’কে বলেন, আগামী ১৩ জুন বুধবার ঢাকা থেকে বিআইডব্লিউটিসি’র পিএস মাহসুদ ও লেপচা জাহাজ ছাড়ার মাধ্যমে ঈদের বিশেষ যাত্রা শুরু করা হবে। এছাড়া জাহাজ টার্ন, মধুমতী, এমভি বাঙালি ও অষ্ট্রিচ ঈদে যাত্রী পরিবহন করবে। ঈদে ঘরে ফেরা মানুষদের যাত্রীসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকেটের আবেদন ১৫ রমজান থেকে অনলাইনে দেওয়া হয়েছে। এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে। সরকারের সংস্থা হওয়ায় জাহাজের ভাড়া বৃদ্ধির কোন কারণ নেই বলেও জানান আবুল কালাম আজাদ।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বরিশাল অঞ্চলের আভ্যন্তরীন নৌ-রুটে বিআইডব্লিউটিসি’র ৫টি সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এগুলো হলো- বরিশাল-মজু চৌধুরীর হাট রুটে খিজির-৮। ইলিশা-মজু চৌধুরীর হাট সুকান্ত বাবু, খিজির-৫ চলাচল করবে। খিজির-৭ এর সংস্কার কাজ চলছে। এছাড়া মনপুরা থেকে শশিগঞ্জ রুটে শেখ কামাল যাত্রী পরিবহনে নিয়জিত থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.