Home / কৃষি / টকটকে লাল জামরুল ফল
jamrul+mbd

টকটকে লাল জামরুল ফল

fruit jamrul

মাস্টারি বিডি ।
হবিগঞ্জ । ৩০ মে ২০১৮ । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৪

হবিগঞ্জ জেলায় বাড়ির আঙ্গিনা, ফলের বাগান এমনকি ছাদের সৌখিন বাগানে লাগানো গাছের তালিকায় এখন এক নম্বর স্থান দখল করেছে টকটকা লাল জামরুল। এর কারণ হলো- এ ফল খেতে যেমন সুস্বাধু তেমনি গাছে যখন এ পাকা ফল ঝুলে থাকে তখন অনিন্দ্য সুন্দর দৃশ্য সৃষ্টি হয়।

jamrul+mbd-5

হবিগঞ্জ শহরতলীর নার্সারী ব্যবসায়ী মাসুক মিয়া জানান, তার নার্সারীতে সৌখিন লোকজন এসে এ গাছের চারা নিয়ে যান। প্রতিটি চারা তিনি ৮০ টাকায় বিক্রি করেন। সাদা জামরুলের চেয়ে এ জামরুল মিষ্টি বেশি এবং দেখতেও সুন্দর। তাই সবাই এ গাছটির প্রতি ঝুকছেন।

jamrul+mbd-4

হবিগঞ্জ শহরের সৌখিন বৃক্ষপ্রেমী আব্দুল মতিন জানান, বিভিন্ন ধরনের গাছের সংগ্রহ রয়েছে তার বাগানে। কিন্তু বাগানকে আলোকিত করেছে একটি থাই জামরুল গাছ। লাল ফলে গাছটির কোন পাতা চোখে পড়ছে না।

তিনি বলেন, ৫ বছর পূর্বে স্থানীয় নার্সারি থেকে এ রক্ত-জামরুলের গাছ সংগ্রহ করেছি। বিগত তিন বছর ধরে ফল ধরছে।

jamrul+mbd-3

তিনি জানান, এ ফল রসালো। হালকা মিষ্টি এ ফলে প্রচুর পানি। নিজেরা খাওয়ার পাশাপাশি অতিথি আপ্যায়নেও দেয়া হয় এ ফল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 8 26 111

গুম-খুনের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ । মাসস গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ …

Leave a Reply

Your email address will not be published.