Home / জাতীয় / মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী আজ : দু’দিনব্যাপী কর্মসূচি
mirmosharrafbirthaniversary13mbd-f-f

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী আজ : দু’দিনব্যাপী কর্মসূচি

মাস্টারি বিডি ডটকম
কুষ্টিয়া । ১৩ নভেম্বর ২০১৬ । ২৯ কার্তিক ১৪২৩

বিখ্যাত গ্রন্থ ‘‘বিষাদ সিন্ধু’’ রচয়িতা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর।

এ উপলক্ষে কুমারখালির লাহিনী পাড়ায় আজ রোববার ও আগামীকাল সোমবার দু’দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি।

এ অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।

এরমধ্যে রয়েছে আলোচনা সভা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সন্ধ্যা ৬ টায় উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রথম মীরের সাহিত্য ও কর্মময় জীবনের ওপর আলোচনা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া-৪ (কুমারখালী খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান।

সুসাহিত্যিক মীর মশাররফ হোসেন কুমারখালির লাহিনীপাড়া গ্রামে ১৮৪৭ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মীর মোয়াজ্জেম হোসেন এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। তাঁর মায়ের নাম দৌলতুন্নেসা।

মীর মশাররফ প্রথমে জগনমোহন নন্দীর পাঠশালায় পড়াশুনা করেন। এরপর তিনি কুমারখালির এমএন হাই স্কুল, কুষ্টিয়া হাই স্কুল ও রাজবাড়ী জেলার পদমদী হাই স্কুলে কিছুদিন পড়াশুনা করেন।

১৮৬০ সালে মীর মশাররফের মা দৌলতুন্নেসা মারা যান। সেই সময় মীরের বয়স ছিল মাত্র ১৩ বছর। এ বয়সেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন। সাহিত্যের সব ক্ষেত্রেই তিনি তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক প্রায় ৩৫টি বই রচনা করেছেন তিনি। এরমধ্যে- রত্নাবতী, গৌরী সেতু, বসন্তকুমারী, নাটক জমিদার দর্পণ, সঙ্গীত লহরী, উদাসীন পথিকের মনের কথা, মদীনার গৌরব, বিষাদসিন্ধু বিশেষভাবে উল্লেখযোগ্য।

সাহিত্য রচনার পাশাপাশি তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন। প্রথমে তিনি কাঙাল হরিনাথ মজুমদারের সাপ্তাহিক গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা ও কবি ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় কিছুদিন কাজ করেন। এরপর ১৮৮০ সালে তিনি লাহিনীপাড়া থেকে ‘হিতকরী’ নামের একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন। সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.