Home / জাতীয় / ‘সরকার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর সোনার বাংলা গড়তে দৃঢ়প্রতিজ্ঞ’
shhriaralamministermbd

‘সরকার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর সোনার বাংলা গড়তে দৃঢ়প্রতিজ্ঞ’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ নভেম্বর ২০১৬ । ২৯ কার্তিক ১৪২৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার ও স্বপ্নদ্রষ্টা। তিনি বলেন, সরকার জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর সোনার বাংলা গড়তে দৃঢ়প্রতিজ্ঞ।

প্রতিমন্ত্রী শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব আয়োজিত ‘বিজ্ঞান মেলার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এক তথ্যবিবরণীতে বলা হয়েছে- প্রতিমন্ত্রী বলেছেন, উন্নয়নের ধারা অক্ষুন্ন রেখে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করতে সরকারের আন্তরিকতার কমতি নেই।

তিনি বলেন, ২০০৮ সালে সরকার যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হন তখন দেশ ছিল বিধ্বস্ত অবস্থায়। মানুষ ছিল অনাহারে অর্ধাহারে। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল মানুষের মুখে হাসি ফুটানো। আমরা সেই লক্ষ্যে কাজ করেছি, তাই দেশের মানুষ এখন সুখে-শান্তিতে আছে। খবর বাসস-এর।

শাহরিয়ার আলম বলেন, একটি মহল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। কিন্তু তাদের এ প্রত্যাশা কোনদিনও সফল হবে না। এখন দেশে উন্নয়নের যে ধারা বইছে তাতে জনগণ বুঝতে পারছে, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোন বিকল্প নেই।

তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিহত করা হবে।
রাবি’র বিজ্ঞান ক্লাবের সভাপতি চৌধুরী আরিফ জাহাঙ্গীর তুর্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী বিজ্ঞান মেলার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা মাঠে উপস্থিত হন সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি, সন্ত্রাসবিরোধী ও বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে রাজশাহী বিভাগের সাথে ‘ভিডিও কনফারেন্স’ করেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং সকল শ্রেণীর মানুষ তা মনোযোগ দিয়ে শুনেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, বয়স্কভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ব্যাংক-বীমা, একটি বাড়ি একটি খামার প্রতিষ্ঠাসহ বিভিন্ন সেক্টরে উন্নয়নের আমূল পরিবর্তন করেছি।

প্রধানমন্ত্রী দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ সংসদ সদস্যগণ, রাজশাহী মহানগরীর সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসকগণসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জাতীয় নদী অলিম্পিয়াড-২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 78888

অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশের সাংবাদিকদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published.