Home / এই দিন / কবি সুকান্তের স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ
sukanto+vatcharia+poet+mbd-4

কবি সুকান্তের স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ

মাস্টারি বিডি ডটকম ।
গোপালগঞ্জ । ১৪ মে ২০১৮ । ৩১ বৈশাখ ১৪২৪

ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবির পৈত্রিক বাড়ির স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জন্মলগ্ন থেকে দ্রোহের আগুন নিয়ে বেড়ে ওঠেন তিনি। মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের এই দিনে তিনি মারা যান।

রোববার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈত্রিক বাড়ির স্মৃতি স্তম্ভে পুস্পামাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে কোটালীপাড়া উদীচী সংসদ। এসময় কোটালীপাড়া উদীচী সংসদের সভাপতি অশোক কর্মকার, সাধারণ সম্পাদক রতন সেন কংকন উপস্থিত ছিলেন। ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। বাবা নিবারণ ভট্টাচার্য। মা সুনীতি দেবী।

ভারতে জন্মগ্রহণ করলেও কবির আদি নিবাস গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.