Home / জাতীয় / রাতে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ
Bangabandhu+Satellite+mbd-2

রাতে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১০ মে ২০১৮ । ২৭ বৈশাখ ১৪২৪

দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ আজ রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হচ্ছে।

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘উৎক্ষেপণের জন্য স্যাটেলাইট প্রস্তুত। আবহাওয়া অনুকূলে থাকলে আজ রাতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।’

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বিকেল ৪ টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ২ টা) মার্কিন কোম্পানি স্পাসেক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেপ ক্যানাবেরাল উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এর আগে ফ্যালকন-৯ রকেটের উৎক্ষেপণ পরীক্ষা সাফল্যজনকভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষা থেকে প্রাপ্য ডাটা বিশ্লেষণের পর উৎক্ষেপেণের চূড়ান্ত তারিখ ঠিক করা হয়েছে।

Bangabandhu+Satellite+mbd-3

সূত্র জানায়, উৎক্ষেপেণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গ্রাউন্ড স্টেশনের প্রয়োজনীয় কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। ফ্যালকন-৯ রকেট ৩.৫ মেট্রিক টন ওজনের বঙ্গবন্ধু-১ যোগাযোগ স্যাটেলাইটটি মহাকাশে নিয়ে যাবে। মহাকাশে নির্দিষ্ট স্লটে এটির পৌঁছতে ৮ দিন সময় লাগবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.