Home / উদ্যোগ / ঈদ আনন্দে অস্ট্রেলিয়ায় ‘স্বপ্নজাল’
swapnojal+mbd-9

ঈদ আনন্দে অস্ট্রেলিয়ায় ‘স্বপ্নজাল’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৬ মে ২০১৮ । ২৩ বৈশাখ ১৪২৪

গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় নির্মাণ ‘স্বপ্নজাল’ ঈদুল ফিতর উপলক্ষে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে।

বাংলাদেশের পর কানাডা, যুক্তরাষ্ট্র ও ভারতে মুক্তি পেয়েছে ‘স্বপ্নজাল’।

swapnojal+mbd-8

এ প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, সিডনির দর্শকরা ২৩ ও ২৪ জুন ছবিটি সেখানকার প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।

এদিকে ‘স্বপ্নজাল’ ছবিটি কানাডায় দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে। পরিবেশনায় আছে ‘স্বপ্ন স্কেয়ারক্রো’।

swapnojal+mbd-6

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর আগে যে ১০টি সিনেমা কানাডায় মুক্তি দিয়েছে। তবে কোনটির বেলাতেই দর্শকদের এমন বাড়াবাড়ি রকম মুগ্ধতা চোখে পড়েনি। ‘স্বপ্নজাল’ সিনেমাটি দেখে সবাই কেমন যেন আচ্ছন্ন হয়ে যাচ্ছেন।

ভারত ও যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ৪ মে। বাংলাদেশে মুক্তি পায় ৬ এপ্রিল। এখনো কয়েকটি পেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে দর্শক-সমালোচকের পছন্দের সিনেমাটি।

swapnojal+mbd

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস ও বেঙ্গল বারতা। দৃশ্যায়ন হয়েছে চাঁদপুর ও কলকাতায়।

‘স্বপ্নজাল’-এর প্রধান দুটি চরিত্রে আছেন পরী মনি ও ইয়াশ রোহান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু, ফারহানা মিঠু, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু, শাহেদ আলী, মুনিয়া প্রমুখ।

সূত্র : পরিবর্তন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.