মাস্টারি বিডি ডটকম ।
প্রবাস । ০৩ মে ২০১৮ । ২০ বৈশাখ ১৪২৪
এবার অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চায়িত হতে যাচ্ছে বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’। নাটকটি আগামী ১২ মে (শনিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে মঞ্চায়িত হবে।

ফরাসি নাট্যকার মলিয়েরের কৌতুকপ্রদ ‘দ্য মাইজার’-অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকটি রূপান্তর করেছেন তারিক আনাম খান। নাটকটির নির্দেশনা দিয়েছেন সিডনিপ্রবাসী নাট্যজন শাহীন শাহনেওয়াজ ও প্রযোজনা করেছে সিডনির শখের থিয়েটার।
গত ৩০ বছর ধরে বাংলাদেশে নিয়মিত মঞ্চায়িত হয়ে আসছে নাটকটি। গত বছরের শেষ নাগাদ ৭০০তম প্রদর্শনীর মাইলফলক অতিক্রম করেছে এ মঞ্চনাটকটি।

অত্যন্ত জনপ্রিয় ও হাস্যরসে ভরপুর এ নাটকটি এবার সিডনিতে মঞ্চায়িত হচ্ছে। নাটকটি উপভোগ করতে প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ অস্ট্রেলীয় ডলার।
সৌজন্যে : প্রথম আলো
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম