Home / জাতীয় / সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৪ কোটি টাকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
pmpicmbd

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৪ কোটি টাকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৭ নভেম্বর ২০১৬ । ২৩ কার্তিক ১৪২৩

ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ৪ কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছে।

আজ রোববার সন্ধ্যায় ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদানের ৪ কোটি টাকার একটি চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে।

প্রধানমন্ত্রী রোববার সন্ধ্যায় গণভবনে ইত্তেফাক গ্রুপ কর্তৃপক্ষের দেয়া এই চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে একথা জানান।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর উদ্যোগেই বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠিত হয়।

প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং তাঁর দেয়া প্রথম ৫ কোটি টাকায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। এই ট্রাস্ট থেকে দেশব্যাপী অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা দেয়া হয়।

প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদানের জন্য মিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্বচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক গ্রুপের আগে ২৫ অক্টোবর মাছরাঙ্গা টেলিভিশনের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য প্রধানমন্ত্রীকে ৩ কোটি টাকার চেক দেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.