
মাস্টারি বিডি ডটকম ।
গৌহাটি (ভারত) । ১০ মার্চ ২০১৮ । ২৬ ফাল্গুন ১৪২৪
রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নয়াদিল্লীতে সোলার সামিট-২০১৮ এবং আসামে ‘ফাউন্ডিং কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সে (আইএসএ)’ যোগ দিতে চারদিনের সফরের অংশ হিসেবে শুক্রবার গৌহাটি পৌঁছান। ১১ মার্চ নয়াদিল্লীতে এ সম্মেলন শুরু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বেলা ১ টা ৪৪ মিনিটে গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে আসামের গভর্নর জগদীশ মুখ, ঢাকায় ভারতের হাইকমিশনার, নয়াদিল্লীতে বাংলাদেশের হাইকমিশনার এবং গৌহাটিতে বাংলাদেশ হ্ইাকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

এর আগে শুক্রবার দুপুর ১ টা ৩২ মিনিটে হযরত শাহ্জালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি গৌহাটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। খবর বাসস-এর।
রাষ্ট্রপতি আসামের ভায়াভন্তের তাজ-এ অবস্থান করবেন। আসামের গভর্নর এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সেখানে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আসামের গভর্নর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সৌজন্যে হোটেল রেডিসনে নৈশভোজের আয়োজন করবেন।
রাষ্ট্রপতি শুক্রবার সকালে ভারতের বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে বালাতের উদ্দেশে গৌহাটি ত্যাগ করেন। বিকেলে তিনি শিলং ও লাবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন পরিদর্শন করেন।
রাষ্ট্রপতি হামিদ ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন করেন, যেখানে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় অবস্থান করেছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনীর (মুজিব বাহিনী) একজন সাব-সেক্টর কমান্ডার হিসেবে আসাম ও মেঘালয়ে আবদুল হামিদের অনেক স্মৃতি রয়েছে।
শনিবার তিনি নয়াদিল্লীর নাট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। পরে তাঁর সৌজন্যে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজন করবেন।
পরদিন রোববার সকালে আবদুল হামিদ নয়াদিল্লীর প্রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সৌর জোটের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি অনুযায়ী, তিনি আইএসএ শীর্ষ সম্মেলন-২০১৮-এর প্লেনারি সেশনে ভাষণ দেবেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি বেলা দেড়টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন। রাষ্ট্রপতি হামিদ ১২ মার্চ দেশে ফিরবেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম