Home / উদ্যোগ / বাংলাদেশ-সৌদি সামরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ
bd+saudi+mbd

বাংলাদেশ-সৌদি সামরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৬ মার্চ ২০১৮ । ২২ ফাল্গুন ১৪২৪

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে রোববার রিয়াদে সৌদি সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-আয়েশের সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এক বৈঠকে মিলিত হন।
সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলি, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী ও বাংলাদেশ সেনাবাহিনীর অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ওই বৈঠকে সৌদি আরব ও বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে দক্ষ সদস্যদের সৌদি আরবের সেনাবাহিনীর বিভিন্ন সেক্টরে কাজের সুযোগের বিষয়ে আলোচনা করেন।
এ সময় সৌদি সহকারী প্রতিরক্ষা মন্ত্রী আল-আয়েশ সৌদি আরবের সামরিক অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়ে অনুরোধ জানান।

bd+saudi+mbd-2

দ্বিপাক্ষিক বৈঠকে সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার জন্য দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সেনাপ্রধান সৌদি সামরিক হাসপাতালে বাংলাদেশের ডাক্তার, হাসপাতাল সহকারি নিয়োগ এবং হাসপাতাল ইউনিট স্থাপনের বিষয়ে সহায়তার প্রস্তাব দেন।

সহকারি প্রতিরক্ষা মন্ত্রী আল-আয়েশের সাথে বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবাদ বিরোধী সৌদি জোট ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনে (আইএমসিটিসি) যোগ দেয়ার বিষয়ে আলোচনা হয়।

সৌদি সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় সহকারি প্রতিরক্ষা মন্ত্রী আল-আয়েশ সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে সম্মানসূচক কিং আব্দুল আজিজ কলার অব মেডেল পরিয়ে দেন।

এর আগে বাংলাদেশের সেনাপ্রধান সৌদি আরবের রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্স কমান্ডার লে. জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহর সাথে বৈঠক করেন।

bd+saudi+mbd-3

বৈঠকে দু’দেশের সেনাবাহিনীর সদস্যদের শিক্ষা, প্রশিক্ষণ ও অন্যান্য দ্বি-পাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, বর্তমানে ৩১ জন সৌদি সেনা ক্যাডেট বাংলাদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। সন্ত্রাসবাদ মোকাবেলা, মাইন অপসারণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে যৌথ মহড়ার আয়োজনের জন্য বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশে আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে সৌদি আরবের সেনাবাহিনীর কর্মকর্তাদের শিক্ষা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

এ সময় দু’দেশের প্রতিরক্ষা বিষয়ক শিল্পের উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সামাজিক, সাংস্কৃতিক বিষয়সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতার জন্য এ বৈঠকে আলোচনায় স্থান পায়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.