Home / ফটো গ্যালারি / নড়াইলে ‘যুদ্ধযাত্রা-৭১ উদযাপন’
71+judhajatra+mbd

নড়াইলে ‘যুদ্ধযাত্রা-৭১ উদযাপন’

মাস্টারি বিডি ডটকম ।
নড়াইল । ০৬ মার্চ ২০১৮ । ২২ ফাল্গুন ১৪২৪

মুক্তিযুদ্ধ চলাকালে নড়াইলের বিভিন্ন স্থানে সংগঠিত যুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। স্মৃতির মণিকোঠায় স্মরণীয় সেদিন ‘যুদ্ধযাত্রা-৭১ উদযাপন’ নামে দুদিনব্যাপী এ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধারা ৭১ সালে যুদ্ধে অংশগ্রহণের সেই স্মৃতিগুলি তুলে ধরা হয়। যুদ্ধযাত্রা-৭১ এর আয়োজনে রোববার নড়াইল সদর উপজেলার ভবানীপুর আরবিএফ এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে স্মৃতিচারণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিপিএম।

71+judhajatra+mbd-3
এ উপলক্ষে বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উদ্বোধন অনুষ্ঠানে যুদ্ধযাত্রা ’৭১ এর সভাপতি ৭১’ বিএলএফ কমান্ডার শরীফ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বিপিএম। খবর বাসস-এর।

এসময় আরো বক্তব্য রাখেন শহীদ মিজানুর রহমানের মাতা শহীদ জননী লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের আকলিমা খাতুন, শহীদ মিজানুর রহমানের ভাই শেখ আমিনুর রহমান, এডভোকেট এস এ মতিন, এস এম বাকী বিল্লাহ, যুদ্ধযাত্রা ’৭১ এর সাধারণ সম্পাদক শরীফ আরিফ নাছির প্রমুখ।

71+judhajatra+mbd-2

দুদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ভলিবল প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জারীগানের আসর।

সোমবার অনুষ্ঠিত হয় লাঠিখেলা, স্মৃতিচারণ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, লালনগীতি এবং রাতে কবি গান অনুষ্ঠিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 3 24 24 26

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা

ঢাকা, মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ মাসস মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ সরকার নির্ধারিত বিভিন্ন দিবসে জাতীয় …

Leave a Reply

Your email address will not be published.